Gol Kanon Eco Resort – Sundarban

গোল কানন ইকো রিসোর্ট – Sundarban

Sundarban Tour: +880 1711336825, 01402288573, 01678076361-69

সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত মংলার বানিসান্তা গ্রামে গিয়ে আপনিও মিশে যেতে পারেন সুন্দরবনের স্থানীয়দের জীবন ধারায়!এই অভিজ্ঞতা পেতে প্রথমে আপনাকে পৌঁছাতে হবে বানিসান্তা বাজারের ঘাটে! মংলা থেকে ২৫ থেকে ৩০ মিনিট নৌকা ভ্রমণ করে পৌঁছে যাবেন বানিসান্তা বাজারের ঘাটে। সেখান থেকে ঠিক সকাল ১০ টায় শুরু হবে আমাদের প্যাকেজ! রিসোর্ট থেকে একজন সেখানে আপনাদের অপেক্ষায় থাকবেন। আপনাকে নিয়ে যাবেন গোল কানন ইকো রিসোর্টে!।
Location: West Gol Kanon Eco Resort is located at West Dhangmari, Mongla. Just half an hour from Mongla Port, the eco-lodge is located just the bank of Posur River.

কখনো ভেবে দেখেছেন, কেমন হতে পারে সুন্দরবনের আদিকাল থেকে বেড়ে ওঠা সাহসী জনপদ যারা যুগ যুগ ধরে লালনপালন করছে এই ভয়ংকর সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট? শহরের যান্ত্রিকতায় থেকে হয়তো হারিয়ে গিয়েছে আমাদের জীবনের সরলতা! কিন্তু তাদের মধ্যে পৌছাতে পারেনি সে নাগরিক জটিলতা! বাঙালীদের আতিথেয়তার যে গল্প বিশ্বব্যাপী সবার কাছে সমাদৃত তা আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেও রয়ে গিয়েছে তাদের মাঝে! সুন্দরবনের গোল কানন ইকো রিসোর্টে গিয়ে খুঁজে পাবেন সে সরলতার ও আতিথেয়তার অকৃত্রিমতা!

সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত মংলার বানিসান্তা গ্রামে গিয়ে আপনিও মিশে যেতে পারেন সুন্দরবনের স্থানীয়দের জীবন ধারায়!এই অভিজ্ঞতা পেতে প্রথমে আপনাকে পৌঁছাতে হবে বানিসান্তা বাজারের ঘাটে! মংলা থেকে ২৫ থেকে ৩০ মিনিট নৌকা ভ্রমণ করে পৌঁছে যাবেন বানিসান্তা বাজারের ঘাটে। সেখান থেকে ঠিক সকাল ১০ টায় শুরু হবে আমাদের প্যাকেজ! রিসোর্ট থেকে একজন সেখানে আপনাদের অপেক্ষায় থাকবেন। আপনাকে নিয়ে যাবেন গোল কানন ইকো রিসোর্টে!
রিসোর্টে পৌঁছানোর পর আপনাকে আপ্যায়ন করে নেওয়া হবে স্থানীয় ওয়েলকাম ড্রিংক দিয়ে ও বরণ করে নেওয়া হবে হবে স্থানীয় ফুলের মালা দিয়ে এরপর আপনাদের দেখিয়ে দেওয়া হবে আপনাদের থাকবার কক্ষ! সেখানে নিজের জিনিসপত্র রেখে ও বিশ্রাম নেবার পর দুপুরের খাবার সেরে নিতে হবে! দুপুরের খাবারে থাকছে সুন্দরবনের টাটকা মাছ কিংবা মুরগি সবজি ও নানা রকমের ভর্তা!

দুপুরের খাবারের পর আপনাদের নিয়ে যাওয়া হবে সুন্দরবনের পশুর নদীতে নৌকা ভ্রমণে! আপনাকে দূর থেকে স্বাগত জানাবে সুন্দরবনের গহীনে থাকা প্রাণগুলো! চাইলে আপনি স্থানীয়দের সাথে জ্বাল দিয়ে মাছ ধরতে পারবেন! এছাড়াও মধু সংগ্রহ নিজ চোখে দেখার সুযোগ! এটা অবশ্যই মৌসুমের উপর নির্ভরশীল!
বিকেলের দিকে আবার ফিরিয়ে নেওয়া হবে রিসোর্টে! সেখানে থাকছে হালকা নাস্তার ব্যবস্থা! এরপর আপনি পাচ্ছেন স্থানীয়দের জীবনযাপন নিজ চোখে দেখার সুযোগ! রাতের খাবারে থাকছে আরও হরেক রকমের ভর্তা ও সাথে তো থাকছেই তাজা মাছ কিংবা মুরগি! পরের দিন ভোরে নাস্তার পর পর সকাল ১০ টায় বানিসান্তা ঘাটে শেষ হবে আপনার স্থানীয়দের সাথে থাকার অভিজ্ঞতা, যা সুন্দরবনের আশেপাশে জাহাজে থেকে অভিজ্ঞতা করা অসম্ভব! এসকল অভিজ্ঞতা নিতে চলে আসুন সুন্দরবনের গোল কানন ইকো রিসোর্টে!

গোল কানন ইকো রিসোর্ট রুম

প্যাকেজ/রুম
এক রাতের প্যাকেজ

আমাদের রিসোর্টে যা যা রয়েছে :

– Welcome drinks
– কটেজ
-সিজোনাল হানি হান্টিং
-ক্যানেল ভ্রমন
-ওয়াটার ফিসিং
-বোটিং

সুন্দরবন ভ্রমণ নীতিমালা:


ভ্রমনের সময় আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে নিবেন:

১. কেডস
২. সানগ্লাস
৩. প্রেসার/ডায়বেটিস বা ডাক্তার কর্তৃক প্রেসক্রিপশনের ঔষধ
৪. ঠান্ডা পড়তে পারে বা জাহাজ চলমান অবস্থায় রাতে ঠান্ডা লাগবে তাই একটু হালকা গরম কাপড়
৫. ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিবেন।

যা করা যাবে না:

১. দলবিহীন জঙ্গলে যাওয়া যাবেনা
২. ড্রোন উড়ানো
৩. প্লাস্টিক দ্রব্য পানিতে ফেলা যাবেনা
৪. এলকোহল নেওয়া যাবেনা
৫. ধুমপান মুক্ত কেবিন
আপনাদের প্রশ্ন থাকলে এখানে করবেন
আমরা ইনশাআল্লাহ উওর দিবো।

Dress Code & Necessary Items:

– Long trousers & full sleeve shirt
– Windbreaker / raincoat / umbrella walking shoes for mud & breathing Hat / Cap for Sun protection. Sun-burn lotion & insects spray.
– Toothpaste & tooth brush
– Towels & Bath soap
– Emergency medicine.
– Flash light.

to carry water pot for drinking water
during activities due to restrictions single
plastic use.